বরিশালে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে উপকরণ বিতরণ

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত February 3, 2026, 16:36 PM
বরিশালে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বাকনা বাছুর বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন শীর্ষক  প্রকল্পের আওতায় নিবন্ধিত সুবিধাভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এই বাছুর বিতরণ করা হয়।

 

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আ‌য়োজ‌নে কাশিপুরের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে ৬০ জন নিবন্ধিত প্রকৃত জেলেদের মা‌ঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এই বকনা বাছুর বিতরণ করা হয়।

 

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বরিশাল সদর কার্যালয়ের আয়োজনে উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসা, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইনসহ অনান্য কর্মকর্তাগণ।

সভাপ‌তিত্ব ক‌রেন সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার ( ব‌রিশাল সদর) মোঃ জামাল হোসাইন।

Facebook Comments Box