সরকারবিরোধী কর্মকান্ড করেও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছাত্রলীগ নেতা মালটা মামুন

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত September 29, 2026, 18:46 PM
সরকারবিরোধী কর্মকান্ড করেও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছাত্রলীগ নেতা মালটা মামুন

নিজস্ব প্রতিবেদক :
বরিশালে সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মালটা মামুনকে ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারবিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকার বিরোধী অপপ্রচারের অভিযোগ ও জুলাই যোদ্ধার মামলার আসামী হলেও তিনি এখনো রয়েছেন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ।

স্থানীয় একাধিক সূত্র জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও মালটা মামুনের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে তার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

২০১৬ সালে সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের তৎকালীন সভাপতি দাবিদার মালটা মামুন নগরীতে বেপরোয়া হয়ে ওঠে। তিনি তখনকার সময়ে বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড এর সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, লঞ্চ ঘাট, পাইকারী কাঁচা বাজার, স্পিড বোট ঘাট সব ছিলো তার নিয়ন্ত্রণে এসব ঘাট বাজার থেকে বিপুল পরিমাণ চাঁদা তুলতো এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপ্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেন ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। তৎকালীন বিরোধীদলের নেতাকর্মিদের মিছিল-মিটিংয়ে নগ্ন হামলা ও পুলিশ দিয়ে হয়রানি করে এই ছাত্রলীগ নেতা মালটা মসমুন। এছাড়াও একটি পরীক্ষায় নকলের অভিযোগকে কেন্দ্র করে তার নেতৃত্বে এক শিক্ষককে মারধরের ঘটনাও ঘটে। পরবর্তীতে সেই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয় এবং মহানগর ছাত্রলীগ কলেজ শাখার কার্যক্রম স্থগিত করার খবরও তখন একাধিক পত্রিকায় প্রকাশিত হয়।

পরবর্তীতে আওয়ামী সরকার পতনের পূর্বে আগস্টে সশস্ত্র অবস্থায় ছাত্রদের আন্দোলনকে প্রতিহত করতে হামলা চালায় ছাত্রলীগ নেতা মালটা মামুন। সরকার পতনের পরেও থেমে নেই মালটা মামুনের সরকার বিরোধী কার্যক্রম। সরকার বিরোধী কর্মকান্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে মালটা মামুন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযান অব্যাহত থাকলেও এখনো অধরা ছাত্রলীগ নেতা মালটা মামুন।

জুলাই যোদ্ধা জহির ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ নেতা আল মামুন ওরফে মালটা মামুন, আমার দায়ের করা একটি মামলার নামধারী আসামী। নামধারী আসামী হয়েও মামুন এখনো আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোয়ার বাহিরে রয়েছে। তিনিসহ বরিশালের আপামর জনতা এই ছাত্রলীগ নেতা মালটা মামুনের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিরুদ্ধে থানা পুলিশের সাড়াশি অভিযান চলমান রয়েছে। সরকারবিরোধী কর্মকান্ডে যুক্তদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। এ বিষয়ে পুলিশ কমিশনার স্যারের নির্দেশে থানা পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box