নলছিটিতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার চেষ্টা, তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত October 9, 2026, 22:54 PM
নলছিটিতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার চেষ্টা, তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. কামাল মল্লিকের ওপর পরিকল্পিত হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল আলম মল্লিকের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলার চেষ্টা চালায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে ধারাবাহিকভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তিটি বার্তা প্রেরণ করেন কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিপন চৌধুরী।

Facebook Comments Box