কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত October 6, 2026, 20:30 PM
কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

কালকিনি প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ সামনের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কালকিনি উপজেলার প্রধান সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে মোঃ কাওসার মুনশি ও সাজু বেপারীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কিশোর কুমার দাস।

জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তা।

Facebook Comments Box