মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গু*লি

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত October 24, 2026, 08:43 AM
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গু*লি

দখিনের কন্ঠ ডেস্ক

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, হামলার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি।

 

আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সংগীতাঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box