প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত October 17, 2026, 17:55 PM
প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

দখিনের কন্ঠ ডেস্ক

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

 

শনিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।

 

এর আগে প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের সুপারিশ দিতে বাছাই কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়।

Facebook Comments Box