নিজস্ব প্রতিবেদক,
বরিশাল “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন” (Adequate Housing for All)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ অক্টোবর বরিশালে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বরিশাল গণপূর্ত বিভাগের পক্ষ থেকে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গণপূর্ত বিভাগ, বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, দিবসটি পালন উপলক্ষ্যে ৫ অক্টোবর (সোমবার) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরবর্তীতে সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচি ও আলোচনা সভায় জেলা প্রশাসক, গণপূর্ত ও গৃহায়ণ বরিশাল বিভাগেের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।