নিজস্ব প্রতিবেদক
দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ সোমা খানকে তার পদসহ দলের সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুস্পষ্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ছড়ানো নানা মন্তব্যের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।