দৈনিক দখিনের কন্ঠ
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল নগরীর দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোঃ জসিম উদ্দিন সিআইপি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।

মোঃ জসিম উদ্দিন সিআইপি বলেন, অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে তারা সেহরি-ইফতার করতে পারে সেজন্যও আমাদের এই উদ্যোগ। আগামীতেও আমাদের এ কার্যক্রম চালু থাকবে।

স্থানীয় সুশীল সমাজও উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতার সামগ্রী ছিল খেজুর ২ কেজি, চিড়া ২ কেজি, মুড়ি ৩ কেজি, চিনি ৪ কেজি, ইসবগুলের ভূষি, তোকমা, ট্যাং, গুড়া দুধ ১ কেজি, ভেষন, সয়াবিন তেল ৫ লিটার, পিয়াজ ৫ কেজি, রসুন ২ কেজি, ডাল ২ কেজি, ছোলা বুট ২ কেজি ও আলু ৫ কেজি।

খাদ্য সামগ্রী পেয়ে খুশি আলমগীর বলেন- মোঃ জসিম উদ্দিন সিআইপির এই মানবিক কর্মসূচির মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়ে সমাজের নিম্ন আয়ের মানুষ স্বাচ্ছন্দ্যে ইফতার ও সেহরি করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০