নলছিটি প্রতিবেদক
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৩নং ওয়ার্ডের নান্দিকাঠী এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিনকে নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি থানার এসআই মো. রায়হান আহম্মেদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মো. দেলোয়ার হোসেন কাজীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. আল-আমিন হাওলাদারকে (২৮) আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন হাওলাদার নান্দিকাঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আশরাফ আলী হাওলাদার।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।