নলছিটিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত February 17, 2026, 13:22 PM
নলছিটিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভূমি জরিপের কর্মকর্তাদের অনিয়ম ও ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতির ভূমি জরিপের আওতায় নলছিটি উপজেলা দপদপিয়া ইউনিয়নের ১২৯ চর দপদপিয়া মৌজায় কর্মরত কর্মকর্তাদের ব্যাপক অনিয়ম ও ঘুষ, দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। জরিপের কাজে সংশ্লিষ্টরা প্রতি শতাংশ জমিতে ৩ থেকে ৫ হাজার টাকা দাবি করছে।

দপদিয়া এলাকার শহিদুল ইসলাম বলেন,জরিপকাজে নিয়োজিত সার্ভেয়ার জনি মোল্লা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন।আমি টাকা দিতে রাজি হইনি এরজন্য আমাকে হয়রানি করেছে।

অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন বখতিয়ার অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট আমলে এরকম ঘুষ বানিজ্য চলেছে। এখন নতুন বাংলাদেশে এটা কাম্য না। আমরা এরকম সার্ভেয়ারদের অপসারণ চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার জনি মোল্লাকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় কোন কোন মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box