নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে অবস্থিত ‘মডার্ন কিন্ডারগার্টেন অ্যান্ড আইডিয়াল স্কুল’-এ এক শিক্ষার্থীর মাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে অন্য এক শিক্ষার্থীর মায়ের বিরুদ্ধে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণেই এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ আগষ্ট সকালে কিন্ডারগার্টেন ক্লাস চলাকালীন দুই শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষার্থীর মা অন্য ওই শিক্ষার্থীর মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং স্কুল চত্বরে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় উপস্থিত অন্যান্য অভিভাবক ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
খবর পেয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একটি পবিত্র স্থানে অভিভাবকদের এমন মারমুখী আচরণ ও বিশৃঙ্খলায় শিক্ষার্থীদের মানসিক শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্যে পাওয়া যায়নি ।