সুইটি আক্তার, মাদারীপুর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, নির্বাচন যেভাবে শান্তিশৃঙ্খলা পরিবেশে অনুষ্ঠিত করা যায়, সে-ই লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার সাংবাদিকদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনের সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত,সভা জেলা প্রশাসকের নেতৃত্বে, জেলা তথ্য অফিস ও জেলা নির্বাচন অফিসারের সমন্বয়ে আয়োজিত এ সভায়- সাংবাদিকদের ভূমিকা,ভ্রান্ত তথ্য প্রতিরোধ,নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং নিরাপত্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করে
সভায় বক্তারা সাংবাদিকদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, দ্রুততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। গণমাধ্যমকর্মীরা মাঠের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং উন্নয়নযোগ্য দিকগুলো তুলে ধরে আরও কার্যকর সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।সভা শেষে নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আয়োজিত সভায়, উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস), সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা বেনজীর আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।