গলাচিপায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত October 4, 2026, 23:07 PM
গলাচিপায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

গলাচিপা প্রতিবেদক :

 

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাজা সহ মো: জাফর হাওলাদার (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছেন গলাচিপা থানা পুলিশ।

 

০২-১০-২০২৬ তারিখ ০৯.২৫ মিনিটের সময়

 

গলাচিপা থানাধীন চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী সাকিনস্থ কোটখালী সিনিয়র ফাযিল মাদ্রাসার পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করিয়া ২০(বিশ) গ্রাম গাঁজা সহ আসামী মোঃ জাফর হাওলাদারকে গ্রেফতার করা হয়।

 

আসামী জাফর হাওলাদার কোটখালী গ্রামের ৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।

পিতা- মোঃ মতলেব হাওলাদার, মাতা- মৃত অজুফা বেগম, সাং- কোটখালী, ৫নং ওয়ার্ড, ইউপি- চিকনিকান্দি, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী।

 

গলাচিপা থানার মামলা নং-০১, তারিখ- ইং-০৩-১০-২৬ ধারা-মাদকদ্রব্য নিঃ আঃ২০১৮ এর ৩৬(১) সারনি ১৯(ক) রুজু করা হয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box