নলছিটিতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত October 2, 2026, 22:20 PM
নলছিটিতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির নলছিটিতে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহাগ সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া জিরোপয়েন্ট সংলগ্ন প্রতিবন্ধী স্কুলের সামনে পাকা সড়কের পূর্ব পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ওসি তৌহিদিজ্জামান সোহাগ জানান,নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোহাগ সরদারকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহাগ সরদার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box