নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন কলেজের গভর্নিং বডিতে নতুন সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, দপদপিয়া ইউনিয়ন কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি জনাব মোঃ জহিরুল ইসলাম-এর মনোনয়ন পরিবর্তন করে তদস্থলে জনাব খন্দকার ওহিদুল ইসলাম বাদল-কে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
একই সাথে, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য জনাব মোঃ নিজাম উদ্দিন-এর মনোনয়ন পরিবর্তন করে তদস্থলে জনাব মাহফুজ খান-কে নতুন বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, উক্ত গভর্নিং বডি অবশিষ্ট মেয়াদকাল অর্থাৎ ১৫ অক্টোবর ২০২৭ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংবিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর মহোদয় যেকোনো সময় এই মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
নিয়মানুযায়ী নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও দপ্তরে প্রেরণ করা হয়েছে।