বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত April 7, 2026, 23:12 PM
বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

নিজস্ব প্রতিবরদক ॥

দেশব্যাপী জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে অসাধু মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে র‌্যাব-৮, বরিশাল। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে সংস্থাটি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ই এপ্রিল) রাত ১০ টায় সদর বরিশালের কোম্পানি অধিনায়ক মেজর মো. রওনক জাহান সরকার শুভ স্বাক্ষরিত এক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল র‌্যাব-৮ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও মজুতদারিসহ বিভিন্ন অপরাধ দমনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

চলমান জ্বালানি তেলের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি তেলের পাশাপাশি ভোজ্য তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ তৎপরতা বাড়িয়েছে। এর অংশ হিসেবে বরিশাল সদর এলাকার যমুনা পেট্রোল ডিপো, বিভিন্ন পেট্রোল পাম্প এবং চকবাজার ও হাটখোলা বাজারে ভোজ্য তেলের আমদানিকারকদের গুদামসহ বিভিন্ন স্থানে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

র‌্যাব-৮ আরও জানায়, এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে র‌্যাব-৮ বলেছে, কোথাও অবৈধ মজুত বা কৃত্রিম সংকটের তথ্য পেলে তা দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

Facebook Comments Box