দৈনিক দখিনের কন্ঠ
৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥
জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে বরিশালে শুরু হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২৬। মঙ্গলবার ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে আজ(মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার সময় বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৩ আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (অ.দা.) সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, বরিশাল মো: মহসীন
বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ ও জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল ড. মো: হাদিউজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফরিদা সুলতানা। এতে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, জেলে সমিতি জেলেরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন।। এসময় তিনি জাটকা সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং অবৈধ আহরণ বন্ধে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
তিনি আরও জানান, কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচার-প্রচারনা মতবিনিময় সভা, জেলেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন জাটকা সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০