দৈনিক দখিনের কন্ঠ
২৬ মার্চ ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

 

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেস্টা এ্যাড. মজিবুর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন। সভায় আরো উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার জিয়া, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন। এছাড়াও মহানগর শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলাদল, মহানগর ছাত্রদলের সভাপত-সাধারণ সম্পাদকবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধে শহীদ আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং দেশ গঠনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় প্রধান অতিথি মজিবুর রহমান সরোয়ার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন নতুন বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যেকোন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

আলোচনা সভার পূর্বে সকালে বরিশাল মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এ্যাড. মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা বরিশাল জেলাপ্রশাসন কার্যালয় সংলগ্ন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান ও রুহের মাগফিরাত কামনা করেন।

 

পরবর্তীতে আলোচনা সভার শেষে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০