দৈনিক দখিনের কন্ঠ
১৩ মার্চ ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে চুরির ৪৮ ঘন্টার মধ্যেই অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করলো কোতয়ালী পুলিশ

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীতে চুরি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন কোতয়ালী থানা পুলিশ। গতকাল বুধবার ( ১১ মার্চ ২০২৫ইং) দিবাগত রাত ১০টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেন কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজিত চন্দ্র নাথ, পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল আফ্রাদ, থানার সেকেন্ড অফিসার গোলাম মোঃ নাসিম এর নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন- গৌরনদীর কসবা ইউনিয়নের বাসিন্দা টিটু হাওলাদারের ছেলে নগরীর ১৯নং ওয়ার্ডের শীতলাখোলা এলাকার বাসিন্দা সোহেল হাওলাদার, নগরীর ১৮ নং ওয়ার্ডস্থ বগুরা রোড মুনশী গ্যারেজ এলাকার বাসিন্দা আবুল হোসেন গাজির ছেলে মঈন গাজী ও নগরীর বাংলাবাজার এলাকার বাসিন্দা মৃত সালাউদ্দিন চুন্নু হাওলাদারের ছেলে মেহেদি মানজুর।

 

মামলা সূত্রে জানাগেছে, গত ৮ মার্চ ২০২৬ইং তারিখে নগরীর ১৯নং ওয়ার্ডস্থ ঝাউতলা রোডের বাসিন্দা শুভংকর বিশ্বাস প্রতিদিনের ন্যায় নগরীর কাঞ্চণ পার্কে হাঁটতে যান। হাঁটাহাঁটি শেষ করে রাত আনুমানিক ৯টার সময় পার্ক থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় কাঞ্চন পার্কের গেটের সম্মুখে লোকজনের জটলার মধ্যথেকে যাবার সময় শুভংকর বিশ্বাসের পকেট থেকে অজ্ঞাত ব্যাক্তি নগদ টাকা, ক্রেডিট কার্ড ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ন কাগজসহ মানিব্যাগ নিয়া যায়। পরবর্তীতে ওইদিন রাত ১১ টা থেকে গত ৯ মার্চ ২০২৬ইং তারিখ রাত ১২ টা পর্যন্ত শুভংকর বিশ্বাসের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় ১২ হাজার টাকা উত্তোলন করে এবং একাধিকবার নগরীর র নেশন শোরুম ও টপটেন শোরুমে বড় অঙ্কের টাকা বাজারের মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেন। পরবর্তীতে ভুক্তভোগী শুভংকর বিশ্বাস বরিশাল কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা চোরচক্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী থানা পুলিশের টিম নগরীর টপটেন শো রুমের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযুক্তদের বিরুদ্ধে পেনাল কোড ৩৭৯/৫১১/৪০৩ ধারায় ভুক্তভোগী শুভংকর বিশ্বাস কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। আটককৃতদের উক্ত মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে বিচারক আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

 

 

এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম জানান, একটি চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যেি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে এতে জড়িত থাকায় ৩ যুবককে সনাক্ত করা হয়। পরবর্তীতে থানা পুলিশের একটি টিম অভিযুক্তদের গ্রেফতার করেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০