মো.মিজানুর রহমান,কালকিনি:
মাাদারীপুর জেলার কালকিনি উপজেলার পৌরসভার ৯নং ওয়াডের্র গোপালপুর এলাকা বাসী মাদকের বিরুদ্ধে জনগনের মধ্যে সচেনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন করেছে গোপালপুর সরদার বাড়ী জামে মসজিদের মুসল্লি ও জুব সমাজ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।
শুক্রবার বাদ জুমার পর ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালপুর নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোপালপুর মসজিদের ইমাম মোঃ নুরুন্নবীন এর নেতৃত্বে বিভিন্ন মসজিদের শতাধিক যুবক এবং এলাকার মুসল্লীরা এতে অংশ গ্রহন করেন।মানববন্ধনে সরদার বাড়ী জামে মসজিদের সাবেক ইমাম আঃ হান্নান পুলিশ সদস্য বলেন, মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে সর্বত্র।মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে।মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবারকেও ধ্বংস করছে।বক্তারা এ সময় আরও বলেন ,প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও যুব সমাজের সর্বস্তরে জনগনকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।্এ সময় মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন সরদার বাড়ী জামে মসজিদের ইমাম নুরুন্নবীন,আঃ হালিম হাওলাদার,মোঃ সিরাজ সরদার,জালাল তালুকদার প্রমুখ ।
মন্তব্য করুন