গলাচিপায় যৌথ বাহিনীর অপারেশনে গাজা ও নগদ অর্থ উদ্ধার,আটক দুই

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত January 23, 2026, 22:28 PM
গলাচিপায় যৌথ বাহিনীর অপারেশনে গাজা ও নগদ অর্থ উদ্ধার,আটক দুই

যৌথ বাহিনীর অপারেশনে আটক দুই

সাথী আক্তার ,গলাচিপা:

২৩ জানুয়ারি বিকাল ৫ টা থেকে সন্ধ্যা৭ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে গলাচিপা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তানজিলুর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর অপারেশন পরিচালনা করা হয়।

এ অপারেশনে গলাচিপার তিন নম্বর ওয়ার্ড শান্তিবাগ এর বাসিন্দা এবং মাদক ব্যবসায়ী আলী হোসেন (৭০) বানু বেগম (৬০) নামের দুজনকে হাতেনাতে ধরা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ১৪৯ পুড়িয়া গাজা,নগদ তিন লক্ষ ৩৭ হাজার দুইশত টাকা এবং একটি পালা উদ্ধার করা হয়। পরে দুজনকে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box