‎ঝালকাঠিতে তারুণ্যের উচ্ছ্বাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত January 16, 2026, 23:09 PM
‎ঝালকাঠিতে তারুণ্যের উচ্ছ্বাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মুবিন :

‘আমার ভোট আমার ভবিষ্যৎ’ এ স্লোগানকে সামনে নিয়ে ঝালকাঠি ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস বিষয়ক মতবিনিময় সভা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে সাবেক ছাত্রনেতা ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাড. মো. নাসিমুল হাসানের সভাপতিত্বে তরুণ ভোটারদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎ঝালকাঠী ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আসিফ আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাৎ হোসেন।বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মো. আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সরদার মো. সাফায়েত হোসেন, সাবেক ছাত্রনেতা জুলফিকার আলি মান্নু।

‎নির্বাচন নিয়ে তরুণদের ভবিষ্যৎ এবং বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ বিষয়ে প্রশ্নের উত্তর দেয়াসহ আলোচনায় অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সদ্য সাবেক এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল , বিএম কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাম, ঝালকাঠি জেলা যুবদলের ‎সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, ছাত্রনেতা মো. কবির হোসেন, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আবির লস্কর, মো. ফয়সাল, মো. মাহফুজর রহমান প্রমুখ।

‎মতবিনিময় সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তরুণদের জিজ্ঞাসা এবং প্রত্যাশা নিয়ে কথা বলেন। তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সাম্য ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণদের আরো বেশি উদ্যোগী, সচেতন এবং কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুন বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যাদের পরিকল্পনা রয়েছে এবং তরুণদের জনশক্তিতে রুপান্তর করে সরকারের অংশিদার করার উদ্যোগ নিয়েছে এমন দলের প্রার্থীকে ভোট দিতে হবে। এক্ষেত্রে বিএনপির তরুণদের জন্য রয়েছে বিশেষ পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা। কাজেই আগামীর নতুন বাংলাদেশ গঠনে তরুণদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

Facebook Comments Box