দৈনিক দখিনের কন্ঠ
৫ জানুয়ারি ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি জমির মাটি কেটে নিচ্ছে ইট ভাটায়, এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামে সরকারি জমির মাটি কেটে অবৈধভাবে ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে।

 

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) নলছিটি থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।অভিযোগ পাওয়ার সাথে সাথে ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব।

 

স্থানীয়দের দাবি, দপদপিয়া ইউনিয়নের ১৪৫ মৌজার নদীর পাড়ে

সরকারি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। এসব মাটি সরাসরি নিকটবর্তী দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অ্যাংকর ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, মাটি কাটার ফলে আশপাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধাকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ভাটাটিতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া এখন আমাদের নজরদারিতে রয়েছে যাতে সরকারি জমির মাটি কেটে না নিতে পারে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০