‎কাঠালিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় পিতার আত্মসমর্পণ  ‎

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত February 15, 2026, 12:00 PM
‎কাঠালিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় পিতার আত্মসমর্পণ   ‎

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী :

‎ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলেকে ঘুমের মধ্যে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। নিহত যুবকের নাম মেহেদী হাসান মাসুম (২৫)। অভিযুক্ত পিতার নাম বারেক খান।

‎শনিবার দিবাগত রাতের দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জেরে বারেক খান ধারালো অস্ত্র দিয়ে তার ছেলে মাসুমকে জবাই করে এবং কুপিয়ে হত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎ঘটনার পরপরই অভিযুক্ত পিতা বারেক খান কাঠালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য পিতা সহ পরিবারের সদস্যদের নির্যাতন নিপিড়ন করতেন। নিহত মেহেদী হাসান পারিবারিকভাবে প্রায়ই ঝামেলা সৃষ্টি সহ পারিবারিক জীবন যাত্রাকে অতিষ্ঠ করে তুলেছিল।

‎কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজুর পরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box