দৈনিক দখিনের কন্ঠ
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহানগর যুবদল সা. সম্পাদক মামুনের নেতৃত্বে নগরীতে র‍্যালী-লিফলেট বিতরণ

মামুনের নেতৃত্বে নগরীতে র‍্যালী-লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারী। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে মহানগর যুবদল। দিন-রাত যুবদলের নেতৃবৃন্দরা ধানেরশীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরন, মতবিনিময় সভা, মিছিল-মিটিং, উঠানবৈঠক করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। আর এর মূল কারিগর হলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। মূলত যুবদল নেতা মাসুদ হাসান মামুনের দক্ষতা ও নেতৃত্ব গুণেই একাট্টা হয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন যুবদলের নেতাকর্মিরা। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) ৭ ফেব্রুয়ারী বরিশাল নগরীর বিভিন্ন স্থানে যুবদল নেতা মাসুদ হাসান মামুনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১ টার সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল এবং লিফলেট বিতরন শুরু হয়। পরবর্তীতে নগরীর সদর রোড, রাজাবাহাদুর সড়ক, বান্দরোড, সার্কিটহাউজসহ নগরীর প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ ও লিফলেট বিতরণ শেষে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এসে এ কার্যক্রম শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক, মহানগর যুবদলের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ, এম তসলিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা হাফিজ আহমেদ বাবলুসহ মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও ৩০টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীগণ।

 

বরিশাল সদর আসনের ধানের শীষের প্রার্থী এড. মজিবুর রহমান সরোয়ার এর নির্বাচনী সমন্বয়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান আধুনিক বাংলাদেশ বিনির্মানে যে বার্তা দিয়েছেন, যুবদলের নেতাকর্মিরা সেই বার্তাটি জনসাধারণের দোড়গোরায় পৌছে দিতে দিনরাত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ১২ তারিখে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বরিশালে ধানেরশীষের প্রার্থী মজিবুর রহমান সরোয়ারকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতাকর্মি ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে কাজ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০