দৈনিক দখিনের কন্ঠ
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

দরজা ধাক্কা দিয়ে ছয়জন আইনজীবী এজলাসে ঢুকে পরেন |

 দখিনের কন্ঠ ডেস্ক ॥
বরিশালে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের এজলাস ত্যাগ করাতে বাধ্য করছেন আইনজীবীরা, এমন একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস চলাকালে আইনজীবীদের হট্টগোলের এই ঘটনা ঘটে।

ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, বেলা ২টা ৩৯ মিনিটের দিকে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলছিল। এ সময়ে দরজা ধাক্কা দিয়ে ছয়জন আইনজীবী এজলাসে ঢুকে পরেন। একজন বিচারককে চেয়ার ছেড়ে চলে যাওয়ার জন্য বলেন। উত্তেজিত আইনজীবীদের বাধা দিতে গেলে এজলাসে দায়িত্বরত পুলিশ সদস্য ও আদালতের কর্মচারীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায় ওই আইনজীবীদের।

 

এ বিষয়ে আদালতের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। সুনির্দিষ্ট কোন কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি আদালতের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরের প্রতিবাদে সকাল থেকে জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা দেন। তবে দুপুরে এজলাসে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে তিনি অবগত নন।

 

তিনি বলেন, আদালত বর্জনের ঘোষণার মধ্যেই এজলাস কার্যক্রম শুরু করতে চাইলে আইনজীবীরা তা বন্ধ রাখার অনুরোধ জানান। পরে সংশ্লিষ্টরা কার্যক্রম স্থগিত করে চলে যান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল ইসলাম বলেন, ‘আইনজীবীদের আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগের দিন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জামিন দেয় আদালত। এর প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপিপন্থী আইনজীবীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০