দৈনিক দখিনের কন্ঠ
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর

চরমোনাই পীর

সাথী আক্তার, গলাচিপা ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন- যে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক বলা হলেও এর এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত অবস্থান করছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৭ই ফেব্রুয়ারী) দুপুর ৪ টায় হাইস্কুল মাঠে পটুয়াখালী-৩ ( গলাচিপা ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশের মানুষ অন্য কোনো দেশের নয় বরং ইসলামের ইনসাফ দেখতে চায়। চরমোনাই পীর অভিযোগ করেন- যে বিগত ৫৪ বছরে প্রচলিত আইনের শাসনের কারণেই দেশ পাঁচবার দুর্নী’তিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। তিনি বলেন- যে বিএনপি বা জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেনি বরং তারা প্রচলিত ধারায় দেশ চালানোর কথা বলেছে।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে তারা পূর্ণাঙ্গ ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন- যে এই প্রচলিত আইনের কারণেই দেশ এখন বিদেশের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে।

রাজনৈতিক প্রতিহিংসার সমালোচনা করে তিনি বলেন- যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায় আর বিএনপি এলে আওয়ামী লীগ ঘর ছাড়ে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না বলে তিনি আশ্বস্ত করেন। হাতপাখা প্রতীকে একটি ভোট মানে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধি করা উল্লেখ করে তিনি নতুন ভোটারসহ সর্বস্তরের মানুষকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান। হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আসনটির সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০