দৈনিক দখিনের কন্ঠ
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নূরের শপথ গ্রহণ শেষে গলাচিপায় আনন্দ র‍্যালি 

সাথী আক্তার, গলাচিপা।

পটুয়াখালী-৩ আসনে ‎নবগঠিত সংসদ সদস্য নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় গলাচিপা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পৌরমঞ্চ থেকে শুরু করে একই স্থানে এসে শেষ করেছেন। এর আগে শিক্ষা অধিকার প্রগতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আনন্দ র‍্যালি মিছিল করা হয়। গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে মিছিলটি শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমঞ্চে এসে মিলিত হয়।

‎আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি, গণঅধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক সোহেব মাস্টার, যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা সহ সভাপতি মহিবুল্লাহ এনিম, যুব অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা আহবায়ক আমির হোসেন, ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা সভাপতি আরিফ বিল্লাহ, শ্রমিক অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা নাজমুল হাসান, মুন্না প্রমুখ।

আনন্দ র‍্যালি শেষে ‎ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ তার বক্তব্যে বলেন, শিক্ষা, অধিকার ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন এবং সাম্প্রতিক সরকার পতন আন্দোলন—বাংলাদেশের প্রতিটি সংকটময় সময়ে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা ছিল দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ। অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থেকে সংগঠনটি সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে।

‎আমরা গর্বিত যে এই সংগঠন থেকেই নেতৃত্বের বিকাশ ঘটেছে। বিশেষ করে নুরুল হক নূর, যিনি ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং আজ জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়।

‎গলাচিপা ও দশমিনার মাটি তাঁর জন্মভূমি। আমরা বিশ্বাস করি, তিনি এই অঞ্চলকে সারাদেশের মধ্যে একটি রোল মডেল উপজেলায় পরিণত করবেন। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ও খাদ্যসহ মৌলিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এ প্রত্যাশা রাখি। গলাচিপা ব্রিজ ও আধুনিক হাসপাতাল স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও দ্রুত বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।

‎ছাত্র অধিকার পরিষদ অন্যায় করে না এবং কাউকে অন্যায় করতে দেয় না। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ—এই নীতিতে আমরা অটল। অতীতে যেমন সাধারণ ও অসহায় শিক্ষার্থীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০