শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত July 11, 2026, 10:46 AM
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির নলছিটিতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

 

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি ৫ বছরের কন্যা সন্তানকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

 

 

লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তার স্বামীর সাথে কলহ লেগে থাকতো। কিছুদিন আগে তার স্বামীকে তিনি ডিভোর্স দেন। পরে তার মেয়েকে তার কাছ থেকে নেওয়ার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করতে থাকেন। এ কারণে মানসিক হতাশায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

এ বিষয়ে সাইদুল ইসলামের কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box