মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত February 13, 2026, 17:59 PM
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

সুইটি আক্তার, মাদারীপুর 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনীয় মাদারীপুর ১,২,৩,আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ বিজয়ী হয়েছে ২টিতে। বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ১টিতে।(১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়; সারাদেশের ন্যায়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু করে-বিকেল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।পরে জেলার বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ভোট ও পোস্টাল ব্যালটের গণনা শেষে- রাত ১টা ৪৫ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ,জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন।

 

বিজয়ী হলেন যাঁরা –

মাদারীপুর ১ আসনে মোট ১০২টি কেন্দ্রের ভোট ও পোস্টাল ব্যালটের ভোট মিলিয়ে চূড়ান্ত গণনায় ১১ দলীয় জোটের রিকশা প্রতীক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা বেসরকারিভাবে

৬৩৫১১+পোস্টাল ভোট ১৩৯৮=৬৪৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকের প্রাপ্ত ভোট ৬৪২৯১+পোস্টাল ভোট ২৩৩=৬৪৫২৪ ”

 

মাদারীপুর-২ আসনে

মোট ১৪৫ টি ভোট কেন্দ্রের ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া, ধানের শীষ প্রতীকে ৬১,৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য (বিএনপি’র বিদ্রোহী প্রার্থী) কলস প্রতীকে পেয়েছেন ৪৬,৪৭৬ ভোট।

 

মাদারীপুর ৩ আসনে মোট ১৩৪টি কেন্দ্র ও পোস্টাল ভোট মিলিয়ে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী আনিছুর রহমান (খোকন) ৯৬১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী বাংলাদেশের মো: রফিকুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৮৪৬৪৬ ভোট।

Facebook Comments Box