নিজস্ব প্রতিবেদক ।। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেস্টা এ্যাড. মজিবুর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন। সভায় আরো উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার জিয়া, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন। এছাড়াও মহানগর শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলাদল, মহানগর ছাত্রদলের সভাপত-সাধারণ সম্পাদকবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধে শহীদ আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং দেশ গঠনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় প্রধান অতিথি মজিবুর রহমান সরোয়ার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন নতুন বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যেকোন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভার পূর্বে সকালে বরিশাল মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এ্যাড. মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা বরিশাল জেলাপ্রশাসন কার্যালয় সংলগ্ন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান ও রুহের মাগফিরাত কামনা করেন।
পরবর্তীতে আলোচনা সভার শেষে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
মন্তব্য করুন