দৈনিক দখিনের কন্ঠ
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

বেসরকারি ক্লিনিকে ভাঙচুর। ছবি: দখিনের কন্ঠ

নিজস্ব প্রতিবেদক
ভোলায় একটি প্রাইভেট ক্লিনিকে ফাবিহা নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। পরে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগ তুলে ওই ক্লিনিকে হামলা-ভাঙচুর করেছেন স্বজন ও বিক্ষুব্ধরা। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর রোডের হাবিব ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, সকালে প্রসব বেদনা দেখা দিলে ফাবিহা আক্তারকে (১৮) শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত পলি নামের এক নার্স স্বাভাবিক প্রসবের জন্য তাকে একটি ইনজেকশন পুশ করেন। এর পরপরই তার শরীর কালো হয়ে যায়। একপর্যায়ে তিনি মারা যান।

এ ঘটনার পরই রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ক্লিনিকের মালিকসহ কর্মচারীরা পালিয়ে যান।

ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমি ক্লিনিকে এসেছি। রোগীর নরমাল ডেলিভারি হওয়ার কথা ছিল। ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়েছে। আমরা অভিযোগ নেব এবং পুলিশও অভিযোগ নেবে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পোস্টমর্টেম করার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর মালিক ও কর্তব্যরতরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০