সুইটি আক্তার, মাদারীপুর
মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস -ট্রাক সংঘর্ষে নিহত ৩ ও আহত ১৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
এ ঘটনায়-নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়েলকাম এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহি বাস সকাল ৮,;৪০ মিনিটে ঢাকা -থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসলে পথে মধ্যে- শিবচর উপজেলার ঢাকা -ভাঙ্গা হাইওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এসে মালবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঐ যাত্রীবাহি বাসের এক যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়, এসময়- হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ১৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা আরও ২ জনকে মৃত্যু ঘোষণা করে। ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ ও আহত ১৫ জন।
ঘাতক= ওয়েলকাম এক্সপ্রেস পরিবহন যার রেজিষ্ট্রেশন ঢাকা মেট্রো_ নং-১৫-৮৯২৩ এবং মালবাহী ট্রাক যার রেজিষ্ট্রেশন নং- যশোর ট- ১১-৬১৮৭
মাদারীপুর জাহাঙ্গীর আলম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ বলেন,
খবর পেয়ে – ঘটনাস্থলে ছুটে যায়, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আঘাতপ্রাপ্তদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।