নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটি উপজেলার রাজপাশা মোসলেম শরীফ স্বতন্ত্র ইবতেদায়ি নূরানী ও হাফেজী মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুহা. আনোয়ার আজিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত (ইঞ্জি.), দৈনিক দখিনের কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক খান মাইনউদ্দিন , জুলফিকার আলি ভূট্টো ডিগ্রি কলেজের শিক্ষক ও দৈনিক সমকাল পত্রিকার নলছিটি প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক ও সমাজসেবক আল ফয়সাল শরীফ, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ঝালকাঠি শাখার সভাপতি মাওলানা আব্দুস ছালাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন