দৈনিক দখিনের কন্ঠ
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে নানা আয়োজনের প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিবেদক।।

বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক জনাব পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তন্ময় হালদার ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. সোহেল রানা

কেক কাটার মধ্য দিয়ে ষোড়শ তম প্রতিষ্টবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইভা রানী দত্ত। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ, বার্ষিক পরীক্ষায় সাফল্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর কর্মক্ষেত্রে এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্যিই গর্বের। তিনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে প্রফুল্ল বিদ্যাপীঠের কার্যক্রম অনুসরণ করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে বাবু পঙ্কজ কুমার দাস অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০