দৈনিক দখিনের কন্ঠ
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল সদর আসনে ধানের শীষ বিজয়ের নেপথ্যের কারিগর যুবদল নেতা মামুন

মুরাদ হোসাইন ।।

গতকাল ১২ ফেব্রুয়ারী দিনটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপির) জন্য এক অবিস্মরনীয় দিন। দীর্ঘ ১৭ বছরের বহু ত্যাগ এর শেষে নির্বাচনের মাধ্যমে বিজয় অর্জনের মধ্য দিয়ে এই দিনটিতে নতুন করে আগামী বাংলাদেশ গড়ার প্রথম ধাপ অতিক্রম করে দলটি। ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে তারমধ্যে ২১৯ আসনেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। সারা দেশের ন্যায় বরিশালেও এর বিকল্প হয়নি। বিশেষ করে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড. মজিবর রহমান সরোয়ার প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার চরমোনাই পীর ফয়জুল করিমকে পরাজিত করেন।

 

ধানের শীষের এ বিজয়ে সদর আসনের নেতাকর্মীদের অবদান অপরিসীম। তবে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বিশাল ভোটের ব্যবধানে বিজয়ের নেপথ্যের অন্যতম কারিগর হলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রাজপথের সংগ্রামী ও অকুতোভয় সৈনিক মাসুদ হাসান মামুন। নির্বাচনের বেশকিছুদিন পূর্বে থেকে তার পদ স্থগিত থাকলেও তিনি থেমে থাকেননি। নিজেকে বাড়ির বাউন্ডারির মধ্যে আবদ্ধ করে না রেখে তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে রাজপথ দাপিয়ে বেড়ান। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে তার নেতৃত্বে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন বরিশাল মহানগর যুবদলের নেতাকর্মিরা। ৫ আগস্টের পর থেকে নিজেকে আরো বেশি সক্রিয় করে রাখেন রাজপথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরেই তিনি নেতাকর্মিদের নিয়ে ব্যস্ত হয়ে পরেন ধানের শীষের প্রচারণায়। তার রাজনৈতিক দক্ষতা ও নেতৃত্ব গুণ সকল নেতাকর্মীর মধ্যে ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। যার ফলস্বরূপ কোন প্রকার বিভাজন ছাড়াই নেতাকর্মিরা একাট্টা হয়ে পাড়া-মহল্লায় ধানেরশীষের প্রচারনায় নেমে পড়েন।

 

তফসিল ঘোষনার পরথেকেই মাসুদ হাসান মামুনের নেতৃত্বে বরিশাল সদর আসনের সর্বত্র পাড়া-মহল্লায় মিছিল-মিটিং, উঠান বৈঠক, লিফলেট বিতরণ করেন বিএনপি, যুবদল-ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মিরা। ভোট গ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত দিন-রাত যুবদল নেতা মামুন নেতাকর্মিদের নিয়া ধানেরশীষের প্রচারণায় ব্যস্ত থাকেন। এরই মাঝে তার কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে পুনরায় তাকে আসীন করেন কেন্দ্রিয় যুবদলের নেতৃবৃন্দ। দিন রাত তার অক্লান্ত পরিশ্রম আর প্রচারনায় বরিশাল সদর আসনের জনসাধারণের মন জয় করতে সক্ষম হন। যার ফলশ্রুতিতে ১২ ফেব্রুয়ারীর ভোটে বিশাল ব্যবধানে জয়লাভ করেন ধানেরশীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

 

 

যুবদল নেতা মাসুদ হাসান মামুন মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, এ বিজয় শুধু বিএনপির না, বরিশালের আপামর জনতার এ বিজয়। তিনি বরিশাল সদর আসনের জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। তিনি বলেন রাত-দিন আমাদের নেতাকর্মিরা পরিশ্রম করেছেন। জনসাধারণের মাঝে মিশে গেছেন। দেশনায়ক তারেক রহমানের আধুনিক বাংলাদেশ বিনির্মাণের বার্তাকে মনে ধারণ করে সেটিকে জনসাধারণের মাঝে পৌছে দিতে সক্ষম হয়েছেন। আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০