দৈনিক দখিনের কন্ঠ
৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল মহানগর যুবদলের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) ৬ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক, মহানগর যুবদলের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ, এম তসলিম উদ্দিনসহ মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও ৩০টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাদের মতামত প্রদান করেন।

 

 

 

মতবিনিময় সভায় আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বরিশাল সদর আসনের ধানেরশীষ প্রতীকের প্রার্থী এড. মজিবুর রহমান সরোয়ারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে নেতাকর্মীদের সজাগ থাকাসহ বিভিন্ন রকমের দিকনির্দেশনা প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দগন।

 

বরিশাল সদর আসনের ধানের শীষের প্রার্থী এড. মজিবুর রহমান সরোয়ার এর নির্বাচনী সমন্বয়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ১২ তারিখে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বরিশালে ধানেরশীষের প্রার্থী মজিবুর রহমান সরোয়ারকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ভোট গ্রহনের দিন সকালেই সকলকে ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করতে নেতাকর্মীকে নির্দেশনা দেন এবং ভোটকেন্দ্রে যেকোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নেতাকর্মীদের স্ব স্ব কেন্দ্রে উপস্থিত থেকে সতর্কাবস্থায় থাকার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০