দৈনিক দখিনের কন্ঠ
৮ এপ্রিল ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক।

বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের সোমরাজী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের মরহুম সোবাহান গাজীর ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখলের নেয়ার চেষ্টা চালিয়েছে একই গ্রামের ভূমিদস্যুখ্যাত মোশারফ হোসেন মজুমদার ওরফে কামাল মজুমদার গংরা। আহত মামুন তালুকদার জানান, মরহুম সোবাহান গাজী আমার শশুর আমি শশুর বাড়িতে বেড়াতে আসি। বেলা ১২ টার দিকে আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তার উপরে আসলে দেখি আমার শশুরের জমিতে বেশ কয়েকজন লোক গাছ লাগাচ্ছে। আমি কাছে গিয়ে তাদের বারন করতে গেলে তারা আমার উপর অর্তকিত হামলা চালায়।

 

আমি ডাকচিৎকার দিলে স্থাণীয় লোকসহ আমার স্ত্রী এবং আমার সুমন্দী ও শাশুরী ছুটে আসলে তাদেরকেও মারধর করে। আহত মামুন বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানায় আহত মামুনের অবস্থা আশংকা জনক।

 

অপর আহত ইরান গাজী জানান, আমার পৈতৃক সম্পত্তিতে তারা জোরপূর্বক দখল করতে আসলে আমার বোন জামাই বাধা দিলে তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। তার অবস্থা আশংকা জনক হয় তো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া লাগতে পারে। এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০