দৈনিক দখিনের কন্ঠ
৩১ জানুয়ারি ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৩ আসনে চ্যালেঞ্জের মুখে ভিপি নুর

ভিপি নুর

সাথী আক্তার, গলাচিপা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার-প্রচারণায় ব্যাপক তৎপরতা দেখাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সুসংগঠিত প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অন্যদিকে, বিএনপি জোটের মনোনীত প্রার্থী, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মাঠে থাকলেও সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।

নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ পাওয়ার পর থেকেই হাসান মামুন ও তাঁর সমর্থকরা গ্রাম-গঞ্জ, হাট-বাজার এবং পাড়া-মহল্লায় বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন। গত শুক্র ও শনিবার সরস্বতী পূজা উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতনী সম্প্রদায়ের আশীর্বাদ নেন এবং ঘোড়া প্রতীকের পক্ষে সমর্থন চান। স্থানীয় ভোটারদের মতে, হাসান মামুনের প্রচারণার ধরণ অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিত।

হাসান মামুনের পক্ষে দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির একটি বড় অংশ এবং সাবেক ছাত্রনেতারা কোমর বেঁধে মাঠে নেমেছেন। দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট আবদুল ওহাব চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক রতন, ফরাজী মাহাবুব আলম, অ্যাডভোকেট মো. ফুয়াদ হোসেইনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা নিবিড়ভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন।

তৃণমূল পর্যায়ের এই বিশাল কর্মী বাহিনী হাসান মামুনের ‘ঘোড়া’ প্রতীককে বিজয়ী করতে দিনরাত কাজ করছেন। তাদের দাবি, দলমত নির্বিশেষে মানুষ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাসান মামুনকেই বেছে নেবে।

অপরদিকে, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি এলাকায় প্রচারণা শুরু করলেও নিজস্ব দলের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি না থাকা এবং শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের উপস্থিতিতে কিছুটা বেকায়দায় রয়েছেন। বিশেষ করে বিএনপির স্থানীয় পর্যায়ের বড় একটি অংশের সমর্থন হাসান মামুনের দিকে ঝুঁকে থাকায় নুরের জন্য ভোটের মাঠ ধরে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে পটুয়াখালী-৩ আসনে এখন আলোচনার কেন্দ্রে হাসান মামুনের ‘ঘোড়া’ বনাম নুরুল হক নুরের লড়াই। তবে হাসান মামুনের সুসংগঠিত গণসংযোগ তাঁকে প্রচারণায় অনেকটাই এগিয়ে রেখেছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০