দৈনিক দখিনের কন্ঠ
৮ জানুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলছিটিতে অবৈধ ৫ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, ১১ লাখ টাকা জরিমানা

কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়

নিজস্ব প্রতিবেদক ॥  ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ২ টি ড্রম চিমনী ও ৩ টি ১২০ ফুট উচ্চতার কিলন চিমনী এই পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।

অভিযানে, মেসার্স তিলক ব্রিকসের ড্রাম চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়ে। এ সময় ভাটার মালিক মো. রাসেল হাওলাদারের থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মেসার্স রিয়াজ ব্রিকস-০১ এর ১২০ ফুট কিলন ইটভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, ইটভাটায় পরিচালিত স মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার মালিক মো: রিয়াজের থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মেসার্স এম এম আর ব্রিকস ১২০ ফুট কিলন ইট ভাটায় ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়। ইটভাটায় পরিচালিত স মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার মালিক মো. মাহিদুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মেসার্স এস আর বি ব্রিকসের ড্রাম চিমনী ভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয় ও কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় ভাটার মালিক মো. আফজাল মৃধার থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মেসার্স রিয়াজ ব্রিকস -৩ ১২০ ফুট কিলন ইট ভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় ভাটার মালিক মো. মাহিদুল ইসলাম সুমনের থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে এই পাঁচটি ইটভাটা থেকে মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

৮ জানুয়ারি (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও ঝালকাঠি জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনজুমান নেছা এর উপস্থিতিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন ঝালকাঠি জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আমিনুল হক। উক্ত মোবাইলকোর্টে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ঝালকাঠি, আনসার সদস্য, ঝালকাঠি এবং ফায়ার সার্ভিস, নলছিটি সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে নিন্মোক্ত ইটভাটাসমূহের চিমনী ও কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কৃষিজমি, ফসল, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানকালে ইটভাটার চিমনি, কিলন ও অন্যান্য অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০