দুই সন্তান রেখে প্রেমিককে বিয়ে, এলাকায় চাঞ্চল্য

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত July 16, 2026, 22:23 PM
দুই সন্তান রেখে প্রেমিককে বিয়ে, এলাকায় চাঞ্চল্য

 নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম দুই সন্তান ও সাবেক স্বামীকে রেখে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

 

স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সিলেটের এক সৌদি প্রবাসী যুবক হাফেজ আল আমিন এর সঙ্গে তাসলিমার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসে তারা বিয়ে করেছেন বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে।

 

 

স্থানীয় সূত্র জানায়, তাসলিমার বিয়ে হয়েছিল ১৮ বছর আগে। তার দুই ছেলে রয়েছে। বড় ছেলের বয়স ১৫ বছর এবং ছোট ছেলের বয়স ১৩ বছর।তাদের সাজানো গোছানো সংসার ওই যুবক হাফেজ আল আমিন বিভিন্ন লোভ দেখিয়ে ভেঙে দেন।

 

 

 

তবে প্রতারণা, পরকীয়া কিংবা সংসার ভাঙার অভিযোগের বিষয়ে তাসলিমা আক্তার, হাফেজ আল আমিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box