দৈনিক দখিনের কন্ঠ
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

 দখিনের কন্ঠ ডেস্ক

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের হাসপাতাল পরিদর্শনে আসার খবরে নিয়মিত রোগীদের সরিয়ে ২৩ নেতাকর্মী হাসপাতালের বেড দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে পরিদর্শন শেষে এমপি চলে গেলে ওইসব রোগী সাজা নেতাকর্মীরাও চলে যান।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরিদর্শনকালে এমপির সঙ্গে আসা শতাধিক নেতাকর্মীর ভিড়ে হাসপাতালের পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, শ্বাসকষ্ট ও আহত কিছু রোগী হাসপাতালের বেডে শুয়ে আছেন। তবে হাসপাতালের অধিকাংশ বেড খালি।

এ সময় বৃদ্ধ আলমগীর (৬৫) বলেন, এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আছি, সোমবার ৩০-৪০ জন মানুষ এসে আমাদের সব রোগীকে বের করে দিয়ে তারা হাসপাতালের বেডে শুয়ে পড়েন। এ সময় আমরা অসুস্থ রোগীরা বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাহিরে বসে থাকি। পরে এমপি সাহেব চলে গেলে তারাও বের হয়ে যায়। তারপর আমরা হাসপাতালে প্রবেশ করতে পারি।

মোহাম্মদ হোসেন (৫০) নামের আরেক রোগী বলেন, ৩০-৪০ জন লোক এসে আমাদের জানাল এখানে ভিআইপি রোগী আসবে, আমাদের নেমে যেতে হবে, তারপর তারা আমাদের সিটে অবস্থান নিয়ে শুয়ে পড়েন। পরে এমপি সাহেব আসলে এমপি সাহেবের ছেলে তাদের ২ হাজার টাকা করে দিয়ে চলে যান। এ সময় আমরা বাহিরে ছিলাম, আমাদের কোনো রোগীর সঙ্গে কথাও বলেননি কেউ।

হাসপাতাল সূত্রে জানা যায়, আগের দিন হাসপাতালে ৭৮ জন রোগী থাকলেও সোমবার সকালে অর্ধেক রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যায়। বেলা ১১টার দিকে ২৩ জন আহত রোগী জরুরি বিভাগে এসে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে উপজেলায় বারশত দুধকুমড়া গ্রামের আলী হোসেন (৩৯), মঈন উদ্দিন (৩২), নাছির খান (২৭), পরৈকোড়া ইউনিয়নের নেজাম উদ্দিন (৪২), উত্তম তালুকদার (৫০) রয়েছে। এসব রোগী বিকালেই রিলিজ নিয়ে চলে গেছেন।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দীন চৌধুরী বলেন, যে কোনো রোগী এলে আমাদের চিকিৎসা দিতে হবে, সোমবার সকালে নির্বাচনকালীন সময়ে আহত ২৩ নেতাকর্মী ভর্তি হন। দুপুরে এমপি সাহেব হাসপাতালে এসে তাদের দেখে যান। তবে ওইসব রোগী বিকালে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে বিভিন্ন মারামারিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়ে উঠেন। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বিপুল ভোটে জয়লাভ করে শপথ নিতে ঢাকা চলে যান। গত রোববার তিনি ঢাকা থেকে ফিরে সোমবার দুপুরে আহতদের দেখতে হাসপাতালে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০