দৈনিক দখিনের কন্ঠ
২৬ ডিসেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অ্যাডভেঞ্চার-৯ ও এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সংঘর্ষে নিহত ৮

দখিনের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নিয়ে জাকির সম্রাট লঞ্চ ঢাকায় পৌছায়। সেখানে প্রথমে চারজন ও পরে আরও চারজনসহ মোট ৮ জনের মৃত্যুর খবর পেয়েছি।

 

নৌ পুলিশ জানিয়েছে, মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে আটক করা হয়েছে।

 

 

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় আটজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রীরা জানায়, ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী জাকির সম্রাট-৩ লঞ্চটির মাঝ বরাবর ঢাকা থেকে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়। নদীতে ঘন কুয়াশা ছিল। এ কারণে দিক নির্ণয় করতে না পেরে লঞ্চ দুইটির সংঘর্ষ হয়।

 

চাঁদপুরে বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান দখিনের কন্ঠ কে জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।

 

এদিকে, চাঁদপুর নদী বন্দরের বিআইডব্লিউটিএর উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান দখিনের কন্ঠ কে জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

কে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০