নিজস্ব প্রতিবেদক
বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে কর্মরত থাকাকালে মহসিন-উল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তথ্য মতে, দায়িত্বপালনকালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া অনুসন্ধানে জানা যায়, তিনি বরিশাল নগরীর বটতলা এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে দুটি বহুতল ভবন নির্মাণ করেছেন। চাকরির বৈধ আয় দিয়ে স্বল্প সময়ে এ ধরনের সম্পত্তির মালিক হওয়া নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মহসিন-উল হাসানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি একাধিক বার মোবাইলে কল দিলেও ফোন রিসিভ করেনি। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।