বাউফল প্রতিবেদক ।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শনিবার ) উপজেলা অডিটরিয়ামে বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ । উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসাহাক মিয়া, অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লা এবং গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
মন্তব্য করুন