দৈনিক দখিনের কন্ঠ
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বিএসটিআই এর অভিযানে দুই ব্যাবসায়ীকে জরিমানা

পটুয়াখালীতে বিএসটিআই এর অভিযান

সাইফুল ইসলাম॥

মেয়াদোত্তীর্ন পন্য সংরক্ষণ বিক্রয় এবং বিক্রয়কৃত পন্যের মোড়কে আমদানিকারকের বিবরন মুল্য না থাকায় দুই ব্যাবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯-০২-২০২৬ ইং) তারিখ পটুয়াখালী সদর পৌর নিউমার্কেট এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামীম নূর ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল হাসিব মো: তাসফিকুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী এর কর্মকর্তা আক্তারুজ্জামান জনি, ফিল্ড অফিসার (সিএম) ও আশিকুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন। এসময় নিউ খান স্টাইলে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ধারা ২৪(৭)/৪১ অনুযায়ী ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা এবং রংধনু কসমেটিকস এর বিক্রয়কৃত পণ্যের মোড়কে আমদানিকারকের বিবরণ ও মূল্য উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ধারা ২৪/৪১ অনুযায়ী ১,০০০/-(এক হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়। জনস্বার্থে বিএসটিআই, পটুয়াখালীর এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০