দৈনিক দখিনের কন্ঠ
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

দখিনের কন্ঠ ডেস্ক

পুরো রমজান মাস অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাব্না দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র জানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারও কাম্য নয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০