দৈনিক দখিনের কন্ঠ
১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার বিতরণের জন্য নির্বাচন কমিশন (ইসি) এবার প্রথমবারের মতো অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছিল। তবে নতুন অনলাইন প্রক্রিয়ার ফলে প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়ে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ ১৪ হাজার সাংবাদিকের নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর এবং আবেদনপত্রের কপি সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত হয়ে যায়। ওয়েবসাইটে প্রবেশের সঙ্গে সঙ্গেই সমস্ত তথ্য হোমপেজে চলে আসে এবং আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ওপেন করার সুবিধা ছিল। তবে কিছু সময়ের মধ্যে ওয়েবসাইটটি বন্ধ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অনলাইন আবেদন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে পরামর্শ করা হয়নি। এতে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর গত বৃহস্পতিবার কমিশন অনলাইন পদ্ধতি থেকে সরে এসে পূর্বের প্রথা অনুযায়ী কার্ড ও স্টিকার বিতরণের সিদ্ধান্ত নেয়।

 

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, শুক্রবার আমরা অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছি।  শনিবার বিকেলে কেন ওয়েবসাইট পুনরায় উন্মুক্ত হয়েছিল, আমরা খোঁজ নিয়ে জানব।

পরে তিনি নিশ্চিত করেন, শনিবার বিকেলে ওয়েবসাইটের অ্যাডমিনের দায়িত্বে যিনি ছিলেন, তিনি ওপেন করেছিলেন। তবে ওয়েবসাইটটি বর্তমানে বন্ধ রয়েছে।

 

অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুযায়ী, সাংবাদিকদের ওয়েবসাইটে লগইন করে জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদান করতে হতো। সব তথ্য পূরণ করার পর ওটিপি যাচাইয়ের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যেত।

এ ঘটনায় অনলাইন সিস্টেমের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের পাশাপাশি সাংবাদিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে সর্তকবার্তা দেওয়া হয়েছে। বিষয়টি ভোট ও গণমাধ্যম নিরাপত্তা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০