নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারি জাতীয় তথ্য বাতায়নে (ওয়েবসাইট) উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাসের একটি মাস্ক পরিহিত ছবি ব্যবহার করতে দেখা গেছে।
সরকারি ওয়েবসাইটে কোনো কর্মকর্তার স্পষ্ট পরিচিতিমূলক ছবির পরিবর্তে মাস্ক পরা ছবি থাকায় স্থানীয় সেবাগ্রহীতা ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সাধারণত সরকারি পোর্টালে কর্মকর্তাদের স্পষ্ট ও শনাক্তযোগ্য ছবি প্রকাশ করার নিয়ম থাকলেও উক্ত ছবিতে তার মুখমণ্ডলের বেশির ভাগ অংশই মাস্কে ঢাকা। করোনাকালীন সময়ের তোলা কোনো ছবি কয়েক মাস আগে যোগদান করে পোর্টালে আপলোড করে তিনি বিতর্কিত সৃষ্টি করেছেন। এবিষয় জানতে একাধিক বার সরকারি মোবাইল নম্বর ০১৭০৮-১৬১২২৭ কল দিল বন্ধ পাওয়া।